
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে চড়া দরে বিক্রি হচ্ছে চিকেন।দাম কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। ফলে বেশি দামেই মাংস খেতে হবে সাধারণকে। এতে পোলট্রি মালিকেরা স্বস্তির নিশ্বাস ফেললেও হাঁসফাঁস অবস্থা আমজনতার। বাজারে কেজি প্রতি চিকেনের দাম রয়েছে ২৫০ টাকা। গোটা মুরগির দাম রয়েছে ১৪০ টাকা কেজি। অন্যদিকে, মাটন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৩০ টাকা থেকে ৭৬০ টাকার মধ্যে।
মাংসের পাশাপাশি মাছের বাজারও আকাশ ছোঁয়া। সেই অর্থে সস্তা রয়েছে ডিম। বর্তমানে ডিমের পিস বিক্রি হচ্ছে পাঁচ টাকা। ৩ টাকা কমেছে ডিমের দাম।
কই মাছ প্রতি কেজি ৪০০ টাকা ।
কাতলা মাছ ৩৫০ টাকা কেজি।
বাগদা চিংড়ির কেজি ৩৫০ টাকা।
রুই মাছ প্রতি কেজি ২০০ টাকা।
ছোট পাবদা ৩০০ টাকা কেজি ।
ট্যাংরা মাছ ১৫০ টাকা কেজি।
এখনও বাজারে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে যার দাম কিছুটা কম। আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, কুমড়োর দাম এখনও নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে। কিন্তু চড়া দামে বিকোচ্ছে কাঁচা আম, এঁচড়, পটলের মতো বিভিন্ন সবজি। বাজারে কাঁচা আম ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বর্তমান সবজির বাজার মূল্য
প্রতি কেজি পটলের দাম ৯০ টাকা।
এঁচড় প্রতি কেজি ৫০ টাকা।
কাঁচা লঙ্কা প্রতি কেজি ৬৫ টাকা।
বাঁধাকপি প্রতি কেজির দাম ১২ টাকা
ফুলকপির প্রতি পিস ১০ টাকা।
বেগুন, কুমড়ো প্রতি কেজি ৩০ টাকা
সিম, পেঁপে, টমেটোর প্রতি কেজি ২০ টাকা।
