
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৮ঘন্টা পর কিছুটা স্বস্তিতে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। শেষটায় মাত্র হাজ্জার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল কোর্ট। উল্লেখ্য তাঁর জামিনের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্য আইনজীবীরা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ব্যক্তি আক্রমণ করার অভিযোগে শুক্রবার গভীর রাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ।তবে এই কংগ্রেস নেতার বক্তব্য ‘বিনা কারণে’ বড়তলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয় কৌস্তুভকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে।
কৌস্তুভের গ্রেফতারির পর কংগ্রেস এবং বাম আইনজীবীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। প্রদেশ কংগ্রেস এবং বামমহল কৌস্তুভের গ্রেফতারির কড়া নিন্দা করেছেন। তাঁরা জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তাঁরা জাতীয় স্তরে আন্দোলন করবেন।
