kolkata

3 years ago

SSC Scam : দু'ঘণ্টার মধ্যে নিয়োগের তালিকা দিতে এসএসসিকে নির্দেশ বিচারপতির

Abhijit Gangopadhyay
Abhijit Gangopadhyay

 

কলকাতা, ১০ মার্চঃ এসএসসির সুপারিশপত্র ছাড়াই চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে এমন ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর নামের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানিতে রীতিমত ঘড়ির সময় বেঁধে তিনি এই নির্দেশ দেন।

তাঁর নির্দেশ— ২ ঘণ্টার মধ্যে এই ৫৭ জনের নামের তালিকা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ হওয়ার পর বিকেলে আবার এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন করেন, ‘‘সুপারিশপত্র ছাড়া কী ভাবে চাকরি পেলেন এই ৫৭ জন। কে তাঁদের সুপারিশপত্র দিল? শান্তিপ্রসাদ সিংহ?“ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এখনও রয়েছেন হেফাজতে।

You might also like!