kolkata

3 years ago

Higher Secondary Examination 2023 : নির্বিঘ্নেই শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা; ছাত্রীর সংখ্যা বেশি এবার, অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পর্ষদ

Higher Secondary Examination 2023
Higher Secondary Examination 2023

 

কলকাতা, ১৪ মার্চ : নির্বিঘ্নেই শুরু হয়ে গেল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বাবা-মা ও অভিভাবকদের বেশ উদ্বিগ্ন দেখা গিয়েছে এদিন। স্কুলের গণ্ডি পেরিয়ে এ বার কেরিয়ার নিয়ে ভাবনার শুরু বলে কথা। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। ফল ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এবার পরীক্ষায় বসছে ৮ লক্ষ ৫২ হাজারের মতো পড়ুয়া। গতবারের তুলনায় ১ লক্ষ বেশি।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। গতবারের তুলনায় এক লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। একাদশ শ্রেণীর পরীক্ষাও শুরু হয়েছে মঙ্গলবার থেকে। মোবাইল ফোন নিয়ে এ বারে আরও কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সারা রাজ্যের মধ্যে প্রায় ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলির প্রত্যেকটিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র আছে কি না তা পরীক্ষা করা হয়েছে। এমনকি, পুলিশের সাহায্যে নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের ব্যাগের তল্লাশিও।


You might also like!