kolkata

3 years ago

Howrah : হাওড়ার ঘুসুড়িতে নির্মীয়মান বহুতলে আগুন, দমকলের তৎপরতায় আয়ত্তে

Fire breaks out at building in howrah
Fire breaks out at building in howrah

 

হাওড়া, ১১ মার্চ : হাওড়ার ঘুসুড়িতে আগুন লাগল একটি নির্মীয়মান বহুতলে। ওই বহুতলের ভিতরে কাঠের তক্তা, বাঁশ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকে চারিদিক। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন-আতঙ্কে স্থানীয়রাও বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন।

পুলিশ ও দমকল সূত্রের খবর, ঘুসুড়ি অটোস্ট্যান্ডের কাছে অবস্থিত ওই নির্মীয়মান বহুতল। সেখানে বাজার গড়ে ওঠার কথা। মধ্যরাতের কিছু পরে আচমকা আগুন ধরে যায় ওই বহুতলে। ঢালাই হয়ে গিয়েছিল ওই বহুতলে। কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। তাতেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে। ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ। ফলে রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দেখা আঁতকে ওঠেন স্থানীয় মানুষজন। আতঙ্ক ছড়ায় এলাকায়।

You might also like!