kolkata

3 years ago

Fake Call Center : ফের ভুয়ো কল সেন্টারের হদিশ; ধৃত ২১, উদ্ধার ৪৬টি মোবাইল

Fake call center
Fake call center

 

কলকাতা, ১৬ মার্চ : আরও একবার প্রকাশ্যে ভুয়ো কল সেন্টার। বিধান নগর কমিশনারেট এলাকায় ভুয়ো কল সেন্টারের হদিশ মিলল। বেশ অনেকদিন ধরেই নারায়ণপুর থানা এলাকার পূর্ব বেড়াবেড়িতে ভুয়ো কল সেন্টারের দিকে নজরে ছিল পুলিশের। সেই ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১১ জন তরুণী ও ১০ জন যুবক। উদ্ধার হয়েছে ৪৬টি মোবাইল। বাজেয়াপ্ত হয়েছে বহু নথি। বৃহস্পতিবার ধৃতদের ব্যারাকপুর কোর্টে তোলা হবে।

নারায়ণপুর থানা ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় । এরপর সেখানেই জিজ্ঞাসাবাদ করে সেই ভুয়ো কল সেন্টার প্রতারণা চক্রর হদিশ মেলে। ইতিমধ্যেই সেখানে যাঁরা কাজ করছেন তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । জানা যায়, ওই অফিসে বসে সাধারণ মানুষকে ফোন করে ফাইভ জি মোবাইল টাওয়ার বসানোর নাম করে টাকা হাতিয়ে নেওয়া হতো। অভিযুক্তরা বিহার, উত্তর ২৪ পরগনা, কলকাতা, সল্টলেক, নদিয়া, হাওড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দা ।


You might also like!