kolkata

3 years ago

SSC Scam : 'চাঁই কুন্তল', বিস্ফোরক দাবি ধৃত যুবনেতা শান্তনুর

Shantanu Banerjee-Kuntal Ghosh
Shantanu Banerjee-Kuntal Ghosh

 

কলকাতা, ১৩ মার্চ  : নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশের আগে এবার বিস্ফোরক দাবি করলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, '‘এই কেসের মাথা কুন্তল ঘোষ। মিথ্যা অভিযোগ করে ভুলপথে সবাইকে চালনা করার চেষ্টা করছে কুন্তলই'’।

নিয়োগ দুর্নীতিতে ধৃত অভিযুক্ত শান্তনুর দাবি, 'ও ওর টাকাগুলো অন্য রাজ্যে পাঠাচ্ছে, অন্যদিকে পাঠাচ্ছে। কারও নির্দেশে টাকা দেওয়া হয়নি, মিথ্যা কথা বলছে কুন্তল। আমি কোনও কিছুতে জড়িত নই, আগামীদিনে প্রমাণ হবে'।

নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সোমবার ফের আদালতে পেশ করে ইডি। সূত্রের খবর, তার আগে শান্তনুর প্যান নম্বর এবং নাম দিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আত্মীয়দের নামে কী সম্পত্তি আছে রেজিস্ট্রি অফিসের কাছে জানতে চায় ইডি। শান্তনু কোনও তথ্য গোপন করছেন কিনা সেটা জানতেই এই উদ্যোগ বলে খবর ইডি সূত্রে।

শান্তনুর বাজেয়াপ্ত করা দুটি মোবাইল থেকেও মিলেছে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য। সূত্রের দাবি, একাধিক ব্যক্তির সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে চ্যাট করেছেন শান্তনু। মোবাইলের গ্যালারিতেও মিলেছে নিয়োগ সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির হদিশ। এই তথ্যগুলি সামনে রেখেই সোমবার শান্তনুকে জেরা করা হয় বলে ইডি সূত্রে খবর।


You might also like!