kolkata

3 years ago

SSC Scam : কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডির তলব সোমা চক্রবর্তীকে

ED summons Soma Chakraborty for dealing millions
ED summons Soma Chakraborty for dealing millions

 

কলকাতা, ৩ মার্চ  : নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়ে উঠে এল আরও এক ‘রহস্যময়ী’র নাম। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর আলোচনায় সোমা চক্রবর্তী।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্ক-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি আধিকারিকরা। আর সেই নথি খতিয়ে দেখতে গিয়েই সোমার নাম উঠে আসে। ইডি সূত্রে খবর, ২০২০ সাল থেকে সোমা নামে জনৈক ওই মহিলার সঙ্গে কুন্তলের বেশ কয়েক বার অর্থ লেনদেন হয়েছিল। কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও ইডি সূত্রে খবর। কুন্তলের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখার পর সোমাকে ইডির তরফে তলব করা হয় বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে গিয়ে কথা বলেছেন।


You might also like!