
হুগলি, ১৮ মার্চ : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার হুগলি জেলার ব্যান্ডেলে অভিযানে নামল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। শনিবার সকাল থেকে ব্যান্ডেলের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। তল্লাশি চলছে ব্যান্ডেলের বালিমোড়ের কাছে একটি বাড়িতেও। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেটি।
এর পাশাপাশি বলাগড় এবং ব্যান্ডেল চার্চের কাছেও কিছু জায়গায় হানা চালিয়েছে ইডি। এই জায়গাগুলির সঙ্গেও হুগলির বলাগড়ের বাসিন্দা শান্তনুর যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। শেষ।পাওয়া খবর অনুযায়ী, এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে ইডি-র।
