kolkata

3 years ago

DumDum case: দমদমে কঙ্কাল উদ্ধার কান্ড, নয়া মোড়

dumdum mistorious death new information
dumdum mistorious death new information

 

কলকাতা,১১ মার্চ : গত কয়েকদিন ধরেই রহস্য ঘনিভূত হচ্ছে দমদমে উদ্ধার কান্ডে । এবার দমদমের কঙ্কালকান্ডে নয়া মোড় । শুনিবার সকাল থেকেই উত্তেজনা দমদমে । দমদম কান্ডে কালা জাদুর ঘটনায় সামনে আরও এক নাম । এই ঘটনায় শনিবার সকাল থেকেই অপরাধির প্রতিবাদের দাবিতে বিক্ষোভ দেখানো হয় । অভিযোগ, বনগাঁর বাসিন্দা সঞ্জয় মণ্ডল চোরা শিকার চক্রের সঙ্গে যুক্ত । এই সঞ্জয় আবার দমদমের ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীর ব‌্যবসায়িক সহযোগী । সৌরভকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । এমনকি সৌরভের স্ত্রী রাখিও এই ঘটনায় তাঁদের সহযোগী । বনদফতর আর পুলিশের হানা দেওয়ার মুহূর্তে অন‌্য গল্প ফেঁদে আত্মহত‌্যা করতে যান রাখি বলে অভিযোগ । তিনি আপাতত হাসপাতালে। তবে গোটা ঘটনায় এই চক্রের মধ্যে বিগত একমাসে কী ধরনের কথাবার্তা হয়েছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল। তার জন‌্য ধৃতদের সকলের মোবাইলের কললিস্ট উদ্ধারের চেষ্টা চলছে । গত এক-দু’বছরের গতিবিধিও প্রয়োজনে বের করা হবে বলে জানা যাচ্ছে । এই ঘটনায় চোরা শিকারের বড়সড় রহস‌্য সামনে আসবে । সঞ্জয়ের সঙ্গে আর কারও যোগাযোগ আছে কি না, থাকলে তা কতটা গভীর, তাও খতিয়ে দেখা বলে । তার পরই প্রয়োজনমতো সেই ইস্যুতেও এগোনো হবে বলে জানা যাচ্ছে বনদপ্তর সূত্রে।চোরা শিকারের মতো ঘটনা আন্তর্জাতিক সমস‌্যা । সেক্ষেত্রে এই ঘটনার শিকড় কতদূর ছড়িয়ে, তদন্তকারী পাঁচজনের দল তার বিস্তারিত দেখে তবেই এ নিয়ে সিদ্ধান্ত নেবে ।

দমদমের কঙ্কালকাণ্ড ও কালা জাদুর ঘটনায় সামনে এল আরও এক নাম ! অভিযোগ, বনগাঁর বাসিন্দা সঞ্জয় মণ্ডল চোরা শিকার চক্রের সঙ্গে যুক্ত । এই সঞ্জয় আবার দমদমের ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীর ব‌্যবসায়িক সহযোগী। সৌরভকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, সৌরভের স্ত্রী রাখিও এই ঘটনায় তাঁদের সহযোগী। বনদপ্তর আর পুলিশের হানা দেওয়ার মুহূর্তে অন‌্য গল্প ফেঁদে আত্মহত‌্যা করতে যান রাখি বলে অভিযোগ। তিনি আপাতত হাসপাতালে । তবে গোটা ঘটনায় এই চক্রের মধ্যে বিগত একমাসে কী ধরনের কথাবার্তা হয়েছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল ।

You might also like!