kolkata

3 years ago

President reached Belur : বেলুড় মঠ পরিদর্শন রাষ্ট্রপতির, দেওয়া হল না না বিধ উপহার

Droupadi Murmu went to Belur Math
Droupadi Murmu went to Belur Math

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার,ঘড়িতে ঠিক সকাল ৮টা বেজে ৫০ মিনিট,রাষ্ট্রপতি পৌঁছন বেলুড়ে। সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং অরূপ রায়। সাড়ে ৯টা পর্যন্ত মঠে ছিলেন তিনি। তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ-সহ অন্যরা।প্রথমে মূল মন্দিরে যান রাষ্ট্রপতি। সেখান থেকে ব্যাটারিচালিত গাড়িতে করে বেলুড় মঠের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। স্বামী বিবেকানন্দের সভাঘর, তাঁর থাকার ঘর, সারদা মায়ের মন্দির-সহ বিভিন্ন জায়গায় যান তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় রামকৃষ্ণ, সারদা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বই, শাল, শাড়ি এবং প্রসাদ।

উল্লেখ্য, রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে এসেছেন দ্রৌপদী। দু’দিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলুড় মঠ থেকে মঙ্গলবার তিনি পৌঁছন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৮০ বছর পূর্তির অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি তিনি। সেখান থেকে রাষ্ট্রপতির হেলিকপ্টারে যাওয়ার কথা শান্তিনিকেতনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

মঠের তরফ থেকে জানানো হয়েছে এই সফরে আপ্লুত রাষ্ট্রপতি। 

You might also like!