kolkata

3 years ago

Donna Ganguly : রবিবার ডোনা গাঙ্গুলির বসন্ত উৎসব ভারতীয় জাদুঘরে

Dona Ganguly
Dona Ganguly

 

কলকাতা, ৩ মার্চ : রবিবার ডোনা গাঙ্গুলির বসন্ত উৎসবে সেজে উঠবে ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ। ‘দীক্ষামঞ্জরী’ এবং প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে বিকাল ৫.৩০ থেকে শুরু হবে ওই উৎসব। তিনটি পর্বে বিভক্ত নৃত্য পরিবেশনাটি মোট ১৮টি গানের মিশেলে সাজানো হয়েছে অনুষ্ঠান। ভাষ্যপাঠে থাকবেন উদ্যোগপতি সন্দীপ ভুতোরিয়া।

ডোনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিজস্ব সংস্থার ছাত্রছাত্রী নয়, এই উৎসবে বাইরের অনেকে অংশগ্রহণ করছেন। তার জন্য হয়েছে কর্মশালা। ডোনার নির্দেশনায় গত রবি ও সোমবার কর্মশালার আয়োজন করা হয়েছিল। তিনি জানান, এ বার প্রায় আটশো জন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন। বললেন, ‘‘আমরা সাধারণত ধ্রুপদী নৃত্যানুষ্ঠান করি। কিন্তু দোলে একটু অন্য ধরনের গান মানুষ শুনতে চান। তাই রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি যেমন রয়েছে, তেমনই রয়েছে লোকগান এবং বাংলা ও হিন্দি ছবির বহুশ্রুত হোলির গান।


You might also like!