kolkata

3 years ago

TMCP rally in Sahid Minar : অভিষেকের সভার বিরোধিতা করে হাই কোর্টে ডিএ আন্দোলনকারীরা

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বুধবার ধর্মতলায় শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ রয়েছে। উক্ত সভার মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।সভার আগের দিনই তার বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে শহিদ মিনারে তাঁদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থায় কীভাবে সেখানে অভিষেকের সভা হবে? মঙ্গলবার তাই অভিষেকের সভা বাতিলের দাবি নিয়ে তাঁরা কলকাতা হাই কোর্টে যান। সূত্রের খবর, বিচারপতি রাজশেখর মান্থার তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।দুপুর ২টো নাগাদ শুনানির সম্ভাবনা রয়েছে। 

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। গত শনিবার ৪৪ দিনের মাথায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে আন্দোলন জারি রেখেছেন তাঁরা।

You might also like!