kolkata

3 years ago

Shatarup Ghosh in Trouble: ঘোষ ভার্সেস ঘোষ! কুণালের তোপের মুখে সিপিএমের ‘হোলটাইমার’ শতরূপ ঘোষ

Kunal Ghosh-Shatarup Ghosh
Kunal Ghosh-Shatarup Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীকে তার স্থাবর অস্থাবর সম্পত্তির একটি কড়চা জমা দিতে হয় কমিশনকে। এবার সিপিএমের ‘হোলটাইমার’ শতরূপে ঘোষের  সেই সম্পত্তির কড়চা নিয়েই প্রশ্ন তুললেন আরেক ঘোষ, কুণাল ঘোষ। 

কুণাল ঘোষ টুইটে জানিয়েছেন, সম্প্রতি প্রায় ২২ লাখ টাকা খরচ করে একটি গাড়ি কিনেছেন শতরূপ।নথি প্রকাশ করে শতরূপের গাড়ি কেনার প্রমাণও দিয়েছেন কুণাল। এর পরেই তিনি টেনে এনেছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। ওই নির্বাচনে কসবা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন শতরূপ।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শতরূপ জানিয়েছিলেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কাছাকাছি। সেই হলফনামার ছবিও টুইটে প্রকাশ করেছেন কুণাল। তাঁর প্রশ্ন, ‘‘সিপিএমের সর্ব ক্ষণের কর্মী হয়ে গাড়ি কেনার জন্য কী ভাবে এত টাকা খরচ করতে পারলেন শতরূপ?’’

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে ফি দিন তোপ দাগছে বিরোধী শিবির। বিজেপি-কংগ্রেসের পাশাপাশি তৃণমূল আমলে শিক্ষাক্ষেত্র-সহ একাধিক বিভাগে স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগ তুলে রোজ গলা ফাটাচ্ছেন বাম নেতারা।এবার সেই শতরূপের বিরুদ্ধেই পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ। 

এখন প্রশ্ন, সর্বহারার দলের হোলটাইমার কমরেড এত টাকা পেলেন কোথায়, যদি কোনও আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন? আরো অরশ্ন কোনো পার্টির হোলটাইমার কে কী এত টাকা কোনো ব্যাঙ্ক লোন দেয়? তবে সব থেকে বড় প্রশ্ন সর্বহারার দলের হোলটাইমার কমরেড হয়ে তার এমন বিলাসবহুল গাড়ি চড়া কী মানায়? 

তবে সূত্রের খবর, দুপুর ১টা নাগাদ তিনি সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে একটি সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানেই নিজের সম্পত্তি প্রসঙ্গে ওঠা সমস্ত প্রশ্নের জবাব দেবেন তরুন এই বাম নেতা।

You might also like!