kolkata

3 years ago

Photography Festival in Kolkata: শুক্রবার থেকে কলকাতায় আলোকচিত্রে ব্রিটেন উৎসব

Photography Festival in Kolkata
Photography Festival in Kolkata

 

কলকাতা : কলকাতা লন্ডন হোক বা না হোক, কলকাতার সঙ্গে ব্রিটেন তথা লন্ডনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাই এই শহরেই আয়োজিত হতে চলেছে 'বেস্ট অফ দ্য ইউ কে' নামে একটি তিনদিনের চিত্র প্রদর্শনী।

১০ থেকে ১২ মার্চ, আইসিসিআর এর বেঙ্গল গ্যালারি। বেলা তিনটে থেকে রাত আটটা পর্যন্ত। আয়োজক ইন্দো ব্রিটিশ স্কলার অ্যাসোসিয়েশন। সহযোগিতায় বেঙ্গল হেরিটেজফাউন্ডেশন। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কলকাতা।

এই ফোটোগ্রাফি প্রদর্শনীতে কলকাতা এবং লন্ডনের বাসিন্দা কিছু মানুষের তোলা ফোটোগ্রাফির সম্ভার। যা বেঙ্গল এবং ব্রিটেনের মধ্যে সম্পর্কের একটা ক্যানভাস। সময়ের নিরিখে অতীত-বর্তমান এবং ভবিষ্যত সব যেখানে ছায়া ফেলবে। এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রসঙ্গত, ক্যামেরার ইতিহাসে একটি মাইলফলক ছিল ১৮২৬ সাল। ওই সালেই প্রথমবারের মতো আলোকচিত্র ধারণের কাজটি করেন জোসেপ নাইসপোর নিপস। তিনি পাতলা কাঠের বাক্সের মধ্যে বিটুমিন প্লেটে আলোর ব্যবহার করে ক্যামেরার কাজটি করেন। সে হিসেবে তাঁকেই প্রথম ক্যামেরা আবিষ্কারক বলা যায়। তাঁর ক্যামেরা সংক্রান্ত ধারণার ওপর নির্ভর করেই ফ্রাঞ্চমেন চার্লেস এবং ভিনসেন্ট ক্যাভেলিয়ার প্রথম সফল ক্যামেরা আবিষ্কার করেন। ১৮৪০ সালে উইলিয়াম টালবোট স্থায়ী চিত্র ধারণের জন্য নেগেটিভ ইমেজ থেকে ছবিকে পজিটিভ ইমেজে পরিবর্তন করেন।

এরপরই বিশ্বব্যাপী ক্যামেরার প্রযুক্তিগত উন্নয়ন দ্রুতবেগে সম্প্রসারিত হতে থাকে। ১৮৮৫ সালে জর্জ ইস্টম্যান তার প্রথম ক্যামেরা ‘কোডাক’-এর জন্য পেপার ফিল্ম উৎপাদন করেন। বাণিজ্যিকভাবে এটাই ছিল বিক্রির জন্য তৈরি প্রথম ক্যামেরা। এর ঠিক এক বছর পরে পেপার ফিল্মের পরিবর্তে সেলুলয়েড ফিল্মের ব্যবহার চালু হয় ক্যামেরায়। এরপর আর পেছন ফিরে তাকানো নয়।


You might also like!