kolkata

3 years ago

Bonny Sengupta: মঙ্গলবার আবার ইডি দফতরে বনি!আড়াই ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর কী বললেন অভিনেতা

Bony Sengupta
Bony Sengupta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে বনির সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। এর পরই বাংলা ছবির এই নায়ককে ডেকে পাঠায় ইডি।গত বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরার পর মঙ্গলবার ফের তাকে হাজিরার জন্য বলা হয়। 

সেই মতই আজ ইডি দফতরে হাজিরার পর দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন টলিউডের নায়ক। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তিনি জমা দিয়েছেন বলে সংবাদমাধ্যমে জানালেন বনি। অভিনেতা বলেন, ‘‘আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল, তা জমা দিয়েছে। সব কথা হয়ে গিয়েছে। এ বার যা বলার ইডি বলবে। আশা করি আমায় আর ডাকা হবে না। আমায় আর এ ভাবে হেনস্থা করবেন না।’’

গত বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন বনি। সে দিন তাঁকে দু’দফায় প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে কুন্তল প্রসঙ্গে মুখ খুলেছিলেন বনি। তিনি জানিয়েছিলেন যে, কুন্তলের সঙ্গে আলাপ হয়েছিল ২০১৭ সালে। বনিকে নিয়ে ছবি করার কথা বলেছিলেন কুন্তল। ছবির অগ্রিম হিসাবে বনিকে টাকা দিতে চেয়েছিলেন কুন্তল।সে সময় অভিনেতা নতুন একটি গাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন এবং সে কারনে তিনি একটি মোটা অঙ্কের টাকা নেনে বলে ও জানান, সেই গাড়ি কেনার নথি মঙ্গলবার ইডি দফতরে তিনি জমা দিয়েছেন বলে জানিয়েছেন বনি।

You might also like!