kolkata

3 years ago

Kolkata Weather: বর্ষশেষে ১৪ ডিগ্রির ঘরেই তিলোত্তমার তাপমাত্রা

Kolkata weather update
Kolkata weather update

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : বছরের অন্তিম দিন বঙ্গবাসীকে হতাশ করল না শীত। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই জমাটি শীতের আমেজ অনুভূত হয়েছে। ভোর থেকেই শীতের শিরশিরানি ভাব বজায় ছিল, বইছে থাকে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারের মধ্যে কলকাতায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। ফলে বছর শেষের দিন তো শীতের আমেজ মালুম হয়েইছে, নতুন বছরের প্রথম দিনে শহরে শীতের আমেজ মালুম হবে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। ফলে সকাল থেকেই ঠান্ডার আমেজ বজায় ছিল। শনিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলার আকাশ ছিল প্রধানত পরিষ্কার। আগামী কয়েক দিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।

You might also like!