kolkata

3 years ago

SFI : এস এফ আইয়ের ডাকে বিধানসভা অভিযানের প্রচার, ছাত্র-ছাত্রীদের ক্লাস বয়কটের ডাক

SFI
SFI

 

কলকাতা, ৯ মার্চ  : শুক্রবার ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এস এফ আই। বৃহস্পতিবার এই লক্ষ্যে প্রচার চালায় এসএফআই। বিভিন্ন অঞ্চলে মিছিল বার করে। সূত্রের খবর, ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু ও প্রাথমিক যে স্কুলগুলি রাজ্য সরকার বন্ধ করে দিচ্ছে সেই সিদ্ধান্ত বাতিলের দাবিতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটো মিছিল বের হবে ওই দিন মূলত এসএফআইয়ের পক্ষ থেকে। এস এফ আই রাজ্য সম্পাদক সৃজন চক্রবর্তী রাজ্যের ছাত্র-ছাত্রীদের ওই দিন ক্লাসে না যাওয়ার আবেদন জানিয়েছেন। তবে নির্ধারিত পরীক্ষা সূচি থাকলে তা বিঘ্নিত না করে সাধারণ ক্লাস বয়কট করে ছাত্রছাত্রীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে,এসএফের পক্ষ থেকে।

একদিকে শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে এবং অপরদিকে এসএফআই শহরের বুকে বিধানসভা অভিযান ও ছাত্র ছাত্রীদের ক্লাস বয়কট করে মিছিলে যোগ দেওয়ার আহবান জানিয়েছে দল ও হোলি উৎসব মিটে যাওয়ার পর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই সময় কর্মব্যস্ত শুক্রবার দিনটিকে বেছে নিয়ে ফের টানা তিনদিনের রাজ্য সরকারি কর্মচারীদের কাজে না যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার বন্দোবস্ত হয়েছে।

You might also like!