
কলকাতা, ৩ মার্চ : গাড়ি দুর্ঘটনার কবলে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন হাকিবুল ইসলাম। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। মেট্রোপলিটন এলাকা পেরনোর সময় আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হাকিবুল। বাইপাসের গার্ডরেল টপকে অন্য লেনে চলে যায় গাড়িটি। সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অন্য আরেকটি চারচাকার গাড়িকে। সেই গাড়িটিও অত্যন্ত বেপরোয়া গতিতে ছিল বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে দুটি গাড়িকেই আটক করে এবং তৃণমূল নেতার ছেলেকে আটক করে নিয়ে আসা হয় প্রগতি ময়দান থানায়। পরে সেখানে আরাবুল ইসলামও পৌঁছান বলে জানা গিয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় তৃণমূল নেতার ছেলের নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল।তার জেরেই এই দুর্ঘটনা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।তবে যেভাবে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
