kolkata

3 years ago

Anubrata Mondal: কেষ্টকে কলকাতায় পৌঁছে দিতে হবে পুলিশকেই, নির্দেশ সিবিআই আদালতের

Anubrata Mondal
Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইডি না আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট— অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে কে? শনিবার হাই কোর্টের নির্দেশের পরেও এ নিয়ে তৈরি হয়েছিল টানাপড়েন। এর পর সোমবার আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ লিখিত আকারে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের কাছে স্পষ্ট নির্দেশ চেয়ে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবেন এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও একটি হাসপাতালে চিকিৎসা করিয়ে ‘ফিট সার্টিফিকেট’ নেওয়ার পর অনুব্রতকে হাসপাতালেই ইডির হাতে তুলে দেওয়া হবে। 

অনুব্রতের দিল্লি যাত্রার বিষয়ে আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ভূমিকা কী হবে, তা সোমবার স্পষ্ট করে দিয়েছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। ইডি অনুব্রতকে হাজির করাতে চায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে।

জেল কর্তৃপক্ষ ইমেল এবং ফোনের মাধ্যমে আসানসোল পুলিশ এবং ইডি আধিকারিক (অনুব্রতের মামলার দায়িত্বপ্রাপ্ত) পঙ্কজ কুমারকে সব তথ্য জানিয়ে দেবেন। যথাসম্ভব দ্রুত ওই প্রক্রিয়া পালনের জন্য নির্দেশ দেন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। সে কথা জানিয়েছেন অনুব্রতের আইনজীবী সোমনাথ চট্টরাজ। 


You might also like!