kolkata

3 years ago

Akhilesh Yadav : সপা'র জাতীয় কার্যনির্বাহী বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

কলকাতা, ১৩ মার্চ : কলকাতায় আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব । আগামী ১৭-১৯ মার্চ, তিন দিন কলকাতায় সপা’র জাতীয় কার্যনির্বাহী বৈঠক রয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসছেন অখিলেশ।

মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত সেই সম্মেলনে বক্তব্যও রাখবেন অখিলেশ যাদব সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর,এই সফরকালে ১৭ মার্চ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন অখিলেশ যাদব। তাঁর সঙ্গে থাকবেন সপা নেতা কিরন্ময় নন্দও। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী বছরের লোকসভা নির্বাচনে বিরোধী জোট, যাবতীয় সবকিছু নিয়েই আলোচনা হবে বলে জানা যাচ্ছে। 


You might also like!