kolkata

3 years ago

Kolkata News: নিউটাউনের মৃধা মার্কেটে আগুনে পুড়ল ১২টি অস্থায়ী দোকান

New Town
New Town

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : নিউটাউনের জ্যোতিনগরের মৃধা মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১২টি অস্থায়ী দোকান। শনিবার ভোরে মৃধা মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে অকুস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন, পরে আরও দু'টি ইঞ্জিন গিয়ে আগুন নেভাতে পৌঁছয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে সব কিছু। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ১২টি অস্থায়ী দোকান পুড়ে গিয়েছে।

দমকলের প্রাথমিক অনুমান, কোনও একটি দোকানে শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। তারপরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি দোকান গুলিতে সিলিন্ডার মজুত থাকায় ব্যাপক বিস্ফোরণ হয়। যার ফলে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। তারাই দমকলে খবর দেয় বলে জানা গিয়েছে। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই।

You might also like!