Game

3 years ago

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স

West Indies coach Phil Simmons is resigning
West Indies coach Phil Simmons is resigning

 

অ্যান্টিগুয়া, ২৫ অক্টোবর : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। দলের ব্যর্থতায় প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফিল সিমন্স । চলতি বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরই দায়িত্ব ছাড়বেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিমন্সের পদত্যাগের বিষয়টি।

২০১৯ সালে দ্বিতীয় দফায় ক্যারিবীয়দের দায়িত্ব নিয়েছিলেন সিমন্স। তার অধীনে ২০১৬ সালে দ্বিতীয়বার শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। হতাশার এমন পারফরম্যান্সের পর তিনি এক বিবৃতিতে ক্ষমাও চেয়েছেন।

সিমন্স জানান, ‘আমি জানি, এই ব্যর্থতা শুধু দলের না, বরং ব্যথিত করছে সেই সব গর্বিত দেশগুলোকেও, যাদের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি। আমরা আমাদের খেলাটা খেলতে পারিনি। এবারের আসরে আমরা খেলতে পারছি না। আমাদের এখন শুধু বাইরে থেকে বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে হবে। এটা দুর্ভাগ্যজনক। এর জন্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি।’ তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বেশ কিছুদিন ধরেই একটি সিদ্ধান্ত নেয়ার কথা বিবেচনা করছিলাম, যেটা এখন সবাইকে জানাতে চাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরেই আমি ওয়েস্ট ইন্ডিজের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াব।’


You might also like!