Game

3 years ago

আজ যুবভারতীর ডার্বি ঘিরে তুঙ্গে টিকিট বিতর্ক, চলছে চাপানউতোর

Today Kolkata durby at Saltlake
Today Kolkata durby at Saltlake

 

কলকাতা, ২৯ অক্টোবর : আজ শনিবার যুবভারতীতে আইএসএলের ইতিহাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান ফের মুখোমুখি হতে চলেছে। দুই দল একই পয়েন্ট (৩) রেখে ডার্বি খেলতে নামছে, যা আগে কখনও হয়নি। আই লিগ, আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে পর পর ছটা ডার্বিতে জিতেছে সবুজ মেরুন দল। শনিবার এবারের আইএসএল-এ আবার মুখোমুখি হতে চলেছে দুই প্রধান। সল্টলেক স্টেডিয়ামের সেই ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার। ইস্টবেঙ্গলের দাবি, তাদের পর্যাপ্ত টিকিট দেয়নি এটিকে মোহনবাগান। তাদের বাড়তি ১৭ হাজার টাকার টিকিট কিনতে হয়েছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এটিকে মোহনবাগান ডিরেক্টর দেবাশিস দত্ত। তিনি জানিয়েছেন, "তাঁরা পাঁচ হাজার টিকিট পাঠিয়েছেন। টিকিট নিঃশেষিত।"এদিকে ডার্বির টিকিট প্রত্যাখ্যান করল আইএফএ। রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের ছাড়া আর কোনও টিকিট সুতারকিন স্ট্রিটে পাঠায়নি এটিকে মোহনবাগান। ফলে আইএফএ-র নথিভুক্ত ক্লাবগুলি টিকিট পায়নি, যা তারা ম্যাচের আগে পেত। আইএফএ পুরো বিষয়টিকে অপমান বলেই দেখছে।

You might also like!