Game

1 hour ago

T20 World Cup 2026: নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো সহ-আয়োজকদের

Rachin Ravindra finished with his career-best T20I figures of four for 27
Rachin Ravindra finished with his career-best T20I figures of four for 27

 

কলম্বো, ২৬ ফেব্রুয়ারি : ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো সহ-আয়োজকদের। আর জিতে আশায় রইল নিউ জিল্যান্ড। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার ৬১ রানে হেরেছে দাসুন শানাকার দল। নিউ জিল্যান্ডের ১৬৮ রান তাড়ায় স্বাগতিকরা থেমেছে মাত্র ১০৭ রানে। চমৎকার বোলিংয়ে নিউ জিল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছেন রাচিন রাভিন্দ্রা ও ম্যাট হেনরি। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ স্থানে আছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা। আর পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউ জিল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান।টানা দুই ম্যাচ হারা শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭ (রাভিন্দ্রা ৩২, স্যান্টনার ৪৭, ম্যাকনকি ৩১*, চামিরা ৩৮-৩ উইকেট)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১০৭/৮ ( কামিন্দু মেন্ডিস ৩১, হেনরি ৩-২, রাভিন্দ্রা ২৭-৪ উইকেট)

ম্যান অব দা ম্যাচ: রাচিন রাভিন্দ্রা।

You might also like!