Game

3 years ago

টি-২০ বিশ্বকাপ : বৃষ্টিতে ভেস্তে গেল আফগান-আয়ারল্যান্ড ম্যাচ

T20 World Cup 2022
T20 World Cup 2022

 

মেলবোর্ন, ২৮ অক্টোবর  : টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান-আয়ারল্য়ান্ডের । অনবরত বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় অপেক্ষাই সার। সংক্ষিপ্ত ম্যাচও করা গেল না। বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ । পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল দু-দলকে।

এই ম্যাচ ঘিরে আগ্রহ কম ছিল না। দীর্ঘ সময় ধরেই আফগানিস্তান-আয়ারল্যান্ড দ্বৈরথ উপভোগ্য হয়ে আসছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথম বার মুখোমুখি হওয়ার কথা ছিল। শেষ অবধি জিতল বৃষ্টি। আফগানিস্তানের তারকা লেগ স্পিনারের কাছ থেকে অবশ্য নানা বিষয় জানা গেল।

পয়েন্ট ভাগাভাগি হলেও আয়ারল্যান্ড কিছুটা স্বস্তিতে থাকল। গ্রুপে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আফগানিস্তান রয়েছে শেষে। তাদের এখনও দু-ম্যাচ বাকি রয়েছে।

You might also like!