Game

3 years ago

আবেগঘন রোহিত!বাবরদের বিরুদ্ধে নামার আগে জাতীয় সঙ্গীতের সময় চোখে জল

Rahit Sharma
Rahit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাতীয় সঙ্গীত সব সময় সকলের কাছে এক আবেগের আবেদন রাখে। সেই আবেগে ভাসলেন ভারত অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় চোখে জল দেখা গেল রোহিতের। দেখে বোঝা গেল, এই ম্যাচের গুরুত্ব তাঁর কাছে কতটা। 

প্রথা মতই ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, পাকিস্তানের জাতীয় সঙ্গীতের পরে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হয়। সেই সময় ক্যামেরায় দলের ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফদের দেখাচ্ছিল। মেলবোর্নে খেলা দেখতে যাওয়া ভারতীয় সমর্থকদেরও জাতীয় সঙ্গীত গাইতে দেখা যাচ্ছিল। শেষ দিকে ক্যামেরা তাক করে রোহিতের দিকে। তখনই দেখা যায়, রোহিত চোখ বন্ধ করে গাইছেন। একদম শেষে আকাশের দিকে মুখ করে আবেগ ধরে রাখার চেষ্টা করতে দেখা যায় তাঁকে।

You might also like!