Game

3 years ago

জোর ধাক্কা ! পরের বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত নয় শাকিবদের

T20 World Cup 2022: Bangladesh has to play qualifier for next T20 World Cup in 2024
T20 World Cup 2022: Bangladesh has to play qualifier for next T20 World Cup in 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের কাছে হেরে শাকিবদের এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তবে এই হারের ফলে আরো সমস্যা বাড়ল শাকিবদের।  পরের বারও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে বাংলাদেশকে। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ২-এ ছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে পাঁচ নম্বরে রয়েছেন শাকিবরা। এই পাঁচ নম্বরে শেষ করার জন্যই বাংলাদেশের পরের বারের বিশ্বকাপ অভিযান অনিশ্চিত হয়ে পড়েছে।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে বার ২০ দলের বিশ্বকাপ হবে। তার মধ্যে ১০টি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। আয়োজক দেশ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা বিশ্বকাপ খেলবে। বাকি আটটি দেশ এ বারের দু’টি গ্রুপের সেরা চার দল। গ্রুপ ১-এর প্রথম চারটি দল হল যথাক্রমে, নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ ২-এর প্রথম চারটি দল হল যথাক্রমে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এই আটটি দেশ পরের বার নিশ্চিতভাবে প্রতিযোগিতায় অংশ নেবে। 

বাকি চারটি দলকে যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। এই চারটি দল হল যথাক্রমে-আয়ারল্যান্ড, আফগানিস্তা্‌ বাংলাদেশ ও জিম্বাবোয়ে। 

You might also like!