Game

3 years ago

সৌরভকে আর বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দেখা যাবে না! তবে কী আইসিসি-তে যাবেন তিনি, জানতে আর একটু অপেক্ষা করতে হবে

Sourav Ganguly
Sourav Ganguly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহারাজকে আর বোর্ড প্রেসিডেন্ট হিসাবে দেখা যাবে না, ১৮ অক্টোবর বোর্ডের নির্বাচন। তার আগে ১২ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সৌরভ চাইলে বোর্ডের নির্বাচনে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি নির্বাচনে লড়বেন না বলেই মনে করা হচ্ছে। ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৮ অক্টোবর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা হতে পারে। ১৮ অক্টোবরের সভায় আইসিসিতে কে বা কারা বিসিসিআইয়ের প্রতিনিধি হবেন সেটাও ঠিক করা হবে। 

রিপোর্টে বলা হয়েছে, কর্নাটক রাজ্য ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসাবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনির নাম পাঠাবে। নতুন সভাপতি হওয়ার লড়াইয়ে তিনিই এগিয়ে, এমনটাই শোনা যাচ্ছে।এখন সৌরভ ও জয় দু’জনেই ভারতের প্রতিনিধিত্ব করেন। সৌরভ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থায় যেতে পারেন বলে মনে করা হচ্ছে। 

 

You might also like!