Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Game

4 days ago

Saudi Pro League: সৌদি প্রো লিগ, আল-খালিজকে গোলবন্যায় ভাসাল আল নাসর

Saudi Pro League
Saudi Pro League

 

রিয়াদ, ১৫ মার্চ : সৌদি প্রো লিগে শনিবার রাতে দারুণ জয় পেল আল নাসর। দাম্মামের প্রিন্স মহম্মদ বিন ফাহদ স্টেডিয়ামে স্বাগতিক আল-খালিজকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারাল রোনাল্ডোর দল আল নাসর। তবে এই ম্যাচে খেলেন নি রোনাল্ডো। ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোলের দেখা পায় আল নাসর। গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ আল-হামদান। এরপর বাকি চারটি গোল হয় দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আইমান ইয়াহিয়া দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। এরপর পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স ৭৩ ও ৭৯ মিনিটে পরপর দুইটি গোল করে দলকে ৪-০তে এগিয়ে দেন। শেষ মুহূর্তে, যোগ করা সময়ে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে দলকে বড় জয় এনে দেন। এই জয়ের ফলে আল নাসর ৬৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করে। আর ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। আর আল-খালিজ ৩০ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে।

You might also like!