Game

3 years ago

সামান্য চোট লাগলেও এখন ভাল আছি, জানালেন রোহিত শর্মা নিজেই

Rohit sharma says he is fine now
Rohit sharma says he is fine now

 

নয়াদিল্লি, ৯ নভেম্বর : সামান্য চোট লাগলেও এখন তিনি ভাল আছেন, জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনাল ম্যাচের আগে অনুশীলনের সময় মঙ্গলবার চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, সে প্রসঙ্গে বুধবার রোহিত শর্মা নিজেই জানিয়েছেন, আমি গতকাল চোট পেয়েছিলাম। কিন্তু এখন ঠিক আছে বলেই মনে হচ্ছে। একটু চোট ছিল কিন্তু এখন একদম ঠিক আছি।

এদিকে, রোহিত শর্মার পর এ বার বিরাট কোহলি। ভারতীয় দলের অনুশীলনে চোট পেলেন আরও এক ক্রিকেটার। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। তার আগে বুধবার অ্যাডিলেডে অনুশীলন করতে গিয়ে চোট পান কোহলি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর চোট গুরুতর নয়।


You might also like!