Game

3 years ago

সহ্য হল না প্রিয় দলের পরাজয়, মাঠেই মৃত্যু ইস্টবেঙ্গল সমর্থকের

One supporter dead for losing match
One supporter dead for losing match

 

কলকাতা, ৩০ অক্টোবর : কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানের জয় কিছুটা হলেও ফিকে হয়ে গেল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন সাক্ষী থাকল এক মর্মান্তিক ঘটনার। খেলার উত্তেজনা সহ্য করতে না পেরে মাঠেই মৃত্যু হয়েছে এক ইস্টবেঙ্গল সমর্থকের। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম জয়শংকর সাহা (৩৮)। বাড়ি বাগুইআটিতে। ইস্টবেঙ্গল সমর্থকদের দাবি, খেলার চাপ সহ্য করতে না পেরে মাঠের মধ্যেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


পুলিশ সূত্রের খবর, রাত ৯টা বেজে ৭ মিনিটে ওই সমর্থকের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারে স্ত্রী এবং এক সন্তান রয়েছে। মৃতদেহ এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। সেটা হাসপাতালের মর্গেই রাখা হয়েছে। আগামী সোমবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তারপরেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই দল মিলিয়ে প্রায় সাড়ে ৬২ হাজার সমর্থক খেলা দেখতে এসেছিলেন। ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে এই প্রথমবার কলকাতায় মুখোমুখি হল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কিন্তু, এই ফুটবল উৎসবের মধ্যেই যে এমন একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকতে হবে, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি।


You might also like!