Game

3 years ago

কুলদীপের ৪ উইকেট,৯৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস

India vs South Africa
India vs South Africa

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে শেষ একদিনের ম্যাচে চরম বিপাকে পড়ল দক্ষিণ আফ্রিকা, ৯ রানেই শেষ তাদের ইনিংস। জানেমান মিলান (১৫) ও হেনরি ক্লাসেন (৩৪) ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। 

টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান শুরুতেই প্রোটিয়াদের আঘাত হানেন ওয়াশিংটন সুন্দর আউট করেন ডি কককে। এরপরে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ক্রিজে এসেছেন আর গেছেন। কেউ আউট হয়েছেন বাজে শট খেলে আবার কেউ দারুণ বলে আউট হয়েছেন। ৯৪ রানে ৮ উইকেট উইকেট হারিয়ে ফেলে তারা। জিততে গেলে ভারতকে করতে হবে মাত্র ১০০ রান। 

অসাধারণ বল করলেন কুলদীপ যাদব ৪ ওভার ১ বলে ১৮ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। ভারতীয় বোলাররা চাপে রাখেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দারুণ বল করলেন বাংলার বোলার শাহবাজ আহমেদও সংগ্রহ করেন ২টি উইকেট। 

You might also like!