Game

3 years ago

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১০ জনে খেলেও পয়েন্ট ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান

ISl 2022-23: ATK Mohun Bagan plays draw with Mumbai City FC
ISl 2022-23: ATK Mohun Bagan plays draw with Mumbai City FC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছুটির দিনে এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ একেবারে জমে গেল! রেড কার্ড থেকে বিতর্কিত টান টান উত্তেজনায় ভরা ছিল রবিবারের এই ম্যাচ। 

১০ জন হয়ে যাওয়ার পরেও হার মানল না এটিকে মোহনবাগান। শক্তিশালী মুম্বইয়ের সঙ্গে ২-২ ড্র করল তারা। গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট নিয়ে আরব সাগরের তীর থেকে ফিরলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা।

ময়দানে একটা চিরাচরিত প্রবাদ রয়েছে। ডার্বি জিতলে তার পরের ম্যাচে সেই দল জেতে না। প্রথমার্ধে এটিকে মোহনবাগানের খেলা দেখে সেটাই মনে হচ্ছিল। খেলার শুরুতেই সবুজ মেরুন শিবিরের গোলে বল জড়িয়ে দেয় মুম্বায়ের দল। 

দ্বিতীয়ার্ধে দীপক টাংরিকে তুলে নিয়ে লেনি রদ্রিগেজকে নামান সবুজ-মেরুন কোচ। মাঝমাঠের দখল নেয় এটিকে মোহনবাগান। ৪৮ মিনিটের মাথায় বক্সের ভিতর থেকে কাউকোর শট মেহতাব সিংহের পায়ে লেগে গোলে ঢুকে যায়। আত্মঘাতী গোলে সমতা ফেরায় এটিকে মোহনবাগান।  

৭২ মিনিটের মাথায় স্টুয়ার্টের ক্রসে পা লাগান রস্টন গ্রিফিথস। বল বারে লেগে ফেরে। ফিরতি বল পাঞ্চ করে বার করে দেওয়ার চেষ্টা করেন বিশাল। কিন্তু তাঁর গায়ের উপরই ছিলেন গ্রিফিথস। বিশালের হাতে বল লাগেনি। গ্রিফিথসের হেড গোলে ঢুকে যায়। ক্রমেই ম্যাচের উত্তাপ বাড়তে থাকে ,  দ্বিতীয়ার্ধে মাথা গরম  করে লাল কার্ড দেখেন লেনি। এটিকে মোহনবাগান ১০ জন হয়ে যায়। 

এক জন ফুটবলার কমে যাওয়ায় দাপট দেখাতে শুরু করে মুম্বই।মনে হচ্ছিল ম্যাচ থেকে ক্রমশ নিয়ন্ত্রন হারাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড, কিন্তু ৮৮ মিনিটের মাথায় পেত্রাতোসের ফ্রিকিক থেকে পরিবর্ত হিসাবে নামা কার্ল ম্যাকহিউ হেডে গোল করে সমতা ফেরান। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড।

You might also like!