Game

1 hour ago

T20 World Cup: টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন আয়ারল্যান্ডের স্টার্লিং

Paul Stirling had a disappointing 2026 T20 World Cup
Paul Stirling had a disappointing 2026 T20 World Cup

 

ডাবলিন, ২০ মার্চ  : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন ৩৫ বছর বয়সী স্টার্লিং। তবে ওয়ানডেতে আয়ারল্যান্ডের অধিনায়কত্ব করে যাবেন তিনি। ২০২৩ সাল থেকে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের নেতৃত্বে আছেন স্টার্লিং। অ্যান্ডি বালবার্নির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। সব মিলিয়ে, আইরিশদের হয়ে ৪৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন স্টার্লিং। যেখানে ২০টিতে জিতেছে দল, হারে ২৬টিতে।

You might also like!