Game

3 years ago

টি২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড! বৃষ্টি ম্যাচ ফ্যাক্টার হয়ে দাড়ালো

T 20  World Cup 2022
T 20 World Cup 2022

 

মেলবোর্ন, ২৬ অক্টোবর : বিশ্বকাপে বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের পরে তাদের হারতে হল আয়ারল্যান্ডের কাছে। তবে পুরো খেলা হল না। বৃষ্টির জেরে ডাকওয়ার্থ লুইস নিয়মে হারলেন জস বাটলাররা। যখন খেলা বন্ধ হয় তখন ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রান পিছনে ছিলেন তাঁরা। 

প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। বৃষ্টির জেরে খেলা যখন বন্ধ হয় তখন ইংল্যান্ডের রান ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫। তখনও জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান করতে হত ইংল্যান্ডকে। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা শুরু করা গেল না।

২০১১ সালের এক দিনের বিশ্বকাপেও আয়ারল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড। আরও এক বার বিশ্বকাপের মঞ্চে সেই ছবি দেখা গেল। তবে এ বার ইংল্যান্ডের হারের খলনায়ক বৃষ্টি। 

You might also like!