Game

3 years ago

আমি অবসর নিইনি, প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল : সেরেনা উইলিয়ামস

Serena Williams
Serena Williams

 

নিউইয়র্ক, ২৫ অক্টোবর : অবসরের ঘোষণা করে বিশ্বকে চমকে দিয়েছিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এবার তিনি সেখান থেকে কিছুটা সরে এলেন। একেবারে ইউ-টার্ন! সোমবার সেরেনা উইলিয়ামস জানিয়েছেন, তিনি টেনিস থেকে অবসর নেননি এবং তাঁর ফিরে আসার সম্ভাবনা "খুব বেশি"।

নিজস্ব বিনিয়োগ সংস্থা সেরেনা ভেঞ্চারসকে প্রচার করার সময় সান ফ্রান্সিসকোতে একটি সম্মেলনে সেরেনা উইলিয়ামস বলেছেন, আমি মোটেও অবসর নিইনি। আমার প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব বেশি। আপনারা আমার বাড়িতে আসতে পারেন, আমার কোর্ট আছে। ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস আগস্ট মাসের শুরুর দিকে ঘোষণা করেছিলেন, নিজের ২৭ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু এবার তাঁর মন্তব্যে ফের অবসর নিয়ে জল্পনা তৈরি হল।


You might also like!