Game

2 hours ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, নিউক্যাসলের কাছে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

Newcastle 2-1 Manchester United
Newcastle 2-1 Manchester United

 

ম্যানচেস্টার, ৫ মার্চ : প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর নৈপুণ্যে সমতায় ফেরে তারা। কিন্তু শেষ দিকে তাদের পয়েন্ট পাওয়ার আশা গুঁড়িয়ে দেন উইলিয়াম ওসুলা। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের হাত ধরে যে স্বপ্নযাত্রা চলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সেটা শেষ হয়ে গেল। প্রিমিয়ার লিগে টানা দুই জয় ও সাত ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। আসরে এই নিয়ে ছয় ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।

You might also like!