Game

3 years ago

Team India : স্বপ্নভঙ্গ রোহিতদের, ভারতকে হেলায় হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

England won and reached in final
England won and reached in final

 

অ্যাডিলেড, ১০ নভেম্বর  : পারল না ভারত, স্বপ্নভঙ্গ রোহিতদের। সেমিফাইনালে থেমে গেল ভারতের দৌড়। ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে রোহিত শর্মার দল ছিটকে গেল বিশ্বকাপ থেকেই।

টি-২০ ফরম্যাটে ১৬৮ রান খুব বড় কিছু টার্গেট নয়। এটা যেমন ঠিক, তেমনই খুব খারাপও নয়। বোলারদের লড়াই করার মত পুঁজি তো হাতে থেকেও ব্যর্থ হলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ, মহম্মদ সামিরা। বিনা উইকেটে ইংল্যান্ড ১৭০ রান করে ফাইনালে চলে গেল। ৪ ওভার বাকি থাকতেই ভারতের রান তুলে নেয় ইংরেজরা। বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন, হেলস ৮৬ রানে অপরাজিত থেকে যান।

এদিন ইংল্যান্ড ব্যাটারদের সামান্য অস্বস্তিতেও ফেলতে পারলেন না ভারতের বোলাররা। রবিবার ফাইনালে ইংল্যান্ডের সামনে পাকিস্তান। ১৯৯২ সালেরই পুনরাবৃত্তি ঘটতে চলেছে এবারের টি-২০ বিশ্বকাপে। সেবারের ফাইনালে মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের দেশ।

২০১৩ সালের পর কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই শেষ। তার পর থেকে ভারত হয় সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে, নইলে ফাইনাল থেকে। এবারও সেই একই চিত্রনাট্য। নক আউটের অভিশাপ কাটাতে পারল না ভারত। আইসিসি বিশ্বকাপ থেকে এবারও খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে।

You might also like!