Game

3 years ago

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ইস্টবেঙ্গল : স্টিফেন কনস্টানটাইন

East Bengal want a win against Bengaluru
East Bengal want a win against Bengaluru

 

কলকাতা, ৯ নভেম্বর  : শুক্রবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের বড় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল এফসি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তাঁর দল। বুধবার সাংবাদি সম্মেলনে এসে এমটাই দাবি করলেন কোচ স্টিফেন কনস্টানটাইন ।

বুধবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলন করলেন ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টানটাইন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাইপ্রট ডিফেন্ডার চারালাম্বোস কিরিয়াকু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল হেড স্যার স্পষ্ট জানালেন, অতীতের ম্যাচগুলিতে দলের পারফর্ম্যান্স যাই হোক না কেন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তাঁর দল। শুধু ইস্টবেঙ্গল নিয়েই নয় বেঙ্গালুরু এফসির অধিনায়ক তথা ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে নিয়েও বড় মন্তব্য করলেন স্টিফেন।

সাংবাদিক সম্মেলনে বেঙ্গালুরু এফসির তারকা সুনীল ছেত্রীকে নিয়ে প্রশ্ন করা হলে একেবারেই পাত্তা দিলেন না স্টিফেন। সুনীল ছেত্রী ফর্মে না থাকায় কী তাঁর দল একটু হলেও স্বস্তিতে থাকবে, এই প্রশ্নের উত্তরে স্টিফেন প্রশ্ন বলে দেন, “সুনীল ছেত্রী কী করছে তাতে আমার কিছু যায় আসে না, ও ইস্টবেঙ্গলের হয়ে খেলে না।”

You might also like!