Game

3 years ago

বিশ্বকাপের আগে চিন্তা বাড়ছে ভারতের! বুমরার পর ছিটকে গেলেন আরও এক ভারতীয় পেসার

Deepak Chahar
Deepak Chahar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যশপ্রীত বুমরার পর ছিটকে গেলেন আরও এক ভারতীয় পেসার, চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দীপক চাহার ও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে চোটের কারণে খেলতে পারেননি চাহার। তাঁর বদলে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছিল। সংবাদমাধ্যম সূত্রে খবর, চাহারের বদলে শার্দূল ঠাকুরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের মূল দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে। তাঁদের সঙ্গে যোগ দেবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর। সঙ্গে থাকবেন শ্রেয়স আয়ার এবং রবি বিষ্ণোই।

পিঠের চোট নিয়ে অনেক দিন মাঠের বাইরে ছিলেন চাহার। খেলতে পারেননি আইপিএল ও,  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেললেও আবার চোট পান তিনি। সেই চোট-ই এবার তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ও  ছিটকে দিল। 


You might also like!