Game

3 years ago

Virat Kohli : বিরাট কোহলির বিরুদ্ধে ‘ভুয়ো ফিল্ডিং’ করার অভিযোগ আনল বাংলাদেশ

Bangladesh accused Virat Kohli of 'false fielding'
Bangladesh accused Virat Kohli of 'false fielding'

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত বাংলাদেশের ম্যাচে পরতে পরতে রোম্যাঞ্চ আর বিতর্ক ! কালকের ম্যাচ ঘিরে বিতর্ক থামার যেন নাম ই নিচ্ছে না, কাল খেলা চলা কালীনই মাঠে খানিক কথা কাটিকাটি করতে দেখা যায় শাকিব ও বিরাট কে। আবার ও বিরাটের বিরুদ্ধে ‘ভুয়ো ফিল্ডিং’ করার অভিযোগ করল বাংলাদেশ। শুধু তাই নয় এর শাস্তি হিসাবে পাঁচ রান পাওয়া উচিত ছিল বাংলাদেশের বলে মনে করছেন তারা। 

বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারে ঘটেছে এই ঘটনা। অক্ষর পটেলের বলে ডিপ অফ-সাইডে বল ঠেলে দিয়ে রান নিতে যান লিটন দাস। কোহলি দাঁড়িয়েছিলেন পয়েন্টে। আরশদীপ বল ছুড়ে ফেরত পাঠানোর সময়েই কোহলি বল কুড়িয়ে ছুড়ে দেওয়ার ভঙ্গি করেন। মাঠের দুই আম্পায়ার মারাইস ইরাসমাস এবং ক্রিস ব্রাউনের নজর এড়িয়ে যায় এই ঘটনা। তৃতীয় আম্পায়ারও আপত্তি করেননি। বাংলাদেশের দুই ব্যাটারের তরফেও কোনও প্রতিবাদ আসেনি।

আইসিসির ৪১.৫ ধারা অনুযায়ী, ব্যাটারকে কোনও ভাবে বাধা দিলে বা বিক্ষিপ্ত করার চেষ্টা করলে আম্পায়াররা ঘটনার গুরুত্ব বুঝে বিপক্ষ দলকে পাঁচ রান শাস্তি হিসাবে দিতে পারেন। এ ক্ষেত্রে মাঠের দুই আম্পায়ার মনে করেননি, কোহলি কোনও অপরাধ করেছেন। তাই শাস্তিও দেওয়া হয়নি।

তবে বাংলাদেশ শিবিরে এই নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ম্যাচের পর মিক্সড জ়োনে কোহলির বিরুদ্ধে অভিযোগ জানায় শাকিব। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে আম্পায়ারিং নিয়ে তৃতীয় বিতর্ক তৈরি হল। ভারতের ইনিংসের ১৬তম ওভার চলাকালীন কোহলি অভিযোগ করেন হাসান মাহমুদের বিরুদ্ধে। কোহলির দাবি ছিল, ওভারে দ্বিতীয় বাউন্সার দিয়েছেন হাসান। আম্পায়ার ইরাসমাস সেটি ‘নো বল’ ডাকেন।তাতে অসন্তোশ প্রকাশ করেন শাকিব। 

সাংবাদিক বৈঠকেও শাকিব মেজাজ হারান। বৃষ্টির পরেই খেলা শুরু করা উচিত ছিল কি না, তা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শাকিব। 

সব মিলিয়ে কালকের ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ যার আঁচ এখনো বিদ্যমান । 


You might also like!