Game

3 years ago

১৩ বছর পরে বিশ্বসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ে পাকিস্তান

After 13 years, Pakistan is in the final fight to become the best in the world
After 13 years, Pakistan is in the final fight to become the best in the world

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেমিফাইনালে ওঠা নিয়ে যে দলের সংশয় ছিল সেই দলই নিজেদের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের দলকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে উঠল বাবরের ছেলেরা। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ড্যারিল মিচেল অর্ধশতরান করেন। জবাবে মহম্মদ রিজ়‌ওয়ান এবং বাবর আজ়মের জোড়া অর্ধশতরানের সৌজন্যে সাত উইকেট বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারাতে পারলে রবিবার মেলবোর্নে ধুন্ধুমার লড়াই হতে চলেছে। রোহিত শর্মার দল যে বাড়তি তাগিদ নিয়ে নামবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।তবে ভারত যদি ফাইনালে ওঠে তা হলে তাদের জন্য বড় চিন্তা হতে চলেছে বাবরের ছন্দে ফেরা। 


You might also like!