Game

3 years ago

শ্রীলঙ্কার কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল আফগানিস্তান

Afghanistan exited T20 World Cup after losing to Sri Lanka
Afghanistan exited T20 World Cup after losing to Sri Lanka

 

ব্রিসবেন, ১ নভেম্বর : শ্রীলঙ্কার কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আফগানিস্তান। জিতে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল শ্রীলঙ্কা ।ব্রিসবেনে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৪ রান তোলে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা ।

গাব্বায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ২৮ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া উসমান ঘানি ২৭, ইব্রাহিম জাদরান ২২, নাজিবউল্লাহ জাদরান ১৮, গুলবদিন নায়েব ১২, মহম্মদ নবি ১৩, রশিদ খান ৯, আজমতউল্লাহ ওমরজাই অপরাজিত ৩ ও মুজিব উর রহমান ১ রান করেন।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নেন লাহিরু কুমারা। ১টি করে উইকেট নেন কাসুন রজিতা ও ধনঞ্জয়া ডি'সিলভা।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা।


You might also like!