Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Game

6 days ago

Europa League: ইউরোপা লিগে এমি মার্তিনেজদের কষ্টার্জিত জয়

Emi Martinez
Emi Martinez

 

বার্মিংহাম, ১৩ মার্চ : ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফ্রান্সের ক্লাব লিলকে বৃহস্পতিবার রাতে তাদের নিজ মাঠে ১–০ গোলে হারিয়েছে এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা। ডেকাথলন এরিনা স্তাদ পিয়ের-মরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর ৬১তম মিনিটে ম্যাচের পুরো ধারা পাল্টে দেন ওয়াটকিন্স। সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়ার বাড়ানো বল ধরে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। এই জয়ের ফলে অ্যাস্টন ভিলা দুই লেগের লড়াইয়ে এগিয়ে গেল। আগামী সপ্তাহে ইংল্যান্ডে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠবে এবং সেখানে ইতালির ক্লাব বোলোনিয়া বা রোমার সঙ্গে খেলবে।

You might also like!