Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Game

1 year ago

Leeman: আমার দেখা সেরা বোলার বুমরাহ : লিম্যান

Former Australian batsman Darren Lyman
Former Australian batsman Darren Lyman

 

মেলবোর্ন, ১ জানুয়ারি  : গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরামের মতো মহান বোলারদের খেলা সরাসরি দেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ড্যারেন লিম্যান। কিন্তু তাঁর মনে হয়েছে জাসপ্রিত বুমরাহর মতো কাউকে দেখেননি তিনি। লিম্যানের মতে, ভারতের নেতৃত্ব পেলে বুমরাহ আরও ভালো করবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে বলা যায় ভারতকে একাই টানছেন বুমরাহ। দল ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও সিরিজ জুড়ে উজ্জ্বল তিনিই। প্রথম ৪ টেস্টে ১২.৮৩ গড়ে নিয়েছেন ৩০ উইকেট। তাঁর কাছাকাছি কেউ নেই। সমান ম্যাচ খেলে অধিনায়ক প্যাট কামিন্সের ২০ উইকেট।

২০১৩-১৪ অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে দুর্দান্ত পারফরম্যান্স করেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ান পেসার নেন সিরিজের সর্বোচ্চ ৩৬ উইকেট। এরপর থেকে এক সিরিজে এমন প্রভাব বিস্তার কোনও বোলারকে করতে দেখেননি লিম্যান।

You might also like!