
মেলবোর্ন, ১৯ এপ্রিল : ডেভিড ওয়ার্নারকে দলে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘ চার বছর পর টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। দলে থাকলেও যে ওয়ার্নারের জায়গাটা আগের মতো নিরঙ্কুশ না তারও প্রমাণ মিলেছে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণার ধরণে। দলে ৩৬ বছর বয়সী ওপেনারের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ ও মার্কাস হ্যারিস।
আগামী ৭ জুন ওভাল স্টেডিয়ামে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।আর অ্যাশেজের প্রথম দুই টেস্টের ভেন্যু যথাক্রমে এজবাস্টন ও লর্ডস।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জস ইংলিশ, মিচেল মার্শ, ক্যামেরুন গ্রিন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন, টড মারফি।
