Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Country

2 years ago

Enforcement Directorate : ইডি-র সদর দফতরে জেরা সিউড়ি থানার আইসি-কে

New Delhi
New Delhi

 

নয়াদিল্লি, ২৫ মার্চ : দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন ‘অনুব্রত-ঘনিষ্ঠ’ পুলিশ আধিকারিক শেখ মহম্মদ। গরু পাচার মামলায় অনুব্রতের গ্রেফতারি নিয়ে সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর।

ইডির দাবি, অনুব্রত এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনের সঙ্গে অন্যান্য পুলিশ অফিসারের যোগাযোগ করিয়ে দিতেন মহম্মদ আলি। এ সংক্রান্ত নানা তথ্য জানতে পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। অফিসারের আয় সংক্রান্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের নথি দেখবে ইডি।

গত ১৪ মার্চ সিউড়ি থানার আইসিকে টানা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সূত্রের খবর, সে বার কয়লা পাচার মামলায় বেশ কিছু তথ্য জানতে ওই পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার গরু পাচার মামলাতেও ওই পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

You might also like!