Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 year ago

Amit Shah:স্পেস ডকিংয়ে দক্ষতা অর্জনকারী চতুর্থ দেশ হতে চলেছে ভারত : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : মহাকাশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-র তৈরি আরও একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)। কয়েক ঘণ্টার মধ্যেই যার পেলোডগুলি সফল ভাবে স্থাপন করা হয় পৃথিবীর কক্ষপথে।

সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়েছে। ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি৬০-র প্রধান পেলোড হিসাবে রয়েছে দু’টি মহাকাশযান, স্পেডেক্স ১ এবং ২। এ ছাড়া রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড। যা ইসরোর বিজ্ঞানীদের ‘মহাকাশ ডকিং’ মিশনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সাফল্যের জন্য ইসরো-কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক টুইটে অমিত শাহ লিখেছেন, "স্পেস ডকিংয়ে দক্ষতা অর্জনকারী চতুর্থ দেশ হতে চলেছে ভারত। স্পেডেক্স মিশনের সফল উৎক্ষেপণে টিম ইসরোকে ধন্যবাদ। এটি একটি দুর্দান্ত সাফল্য, যা মহাকাশ ডকিং প্রযুক্তিতে ভারতকে নতুন পথ খুলে দেয়।"


You might also like!